News Details

July 9, 2026
News image

*"সিনেমা বিয়ন্ড দ্য স্ক্রিন"* টিম মাস্তুলের সাথে এক আন্তরিক বৈঠক আজ বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো…

*”সিনেমা বিয়ন্ড দ্য স্ক্রিন”*
টিম মাস্তুলের সাথে এক আন্তরিক বৈঠক

আজ বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো এক অসাধারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন, চলচ্চিত্র “মাস্তুল” এর পুরো টিমের সাথে। টিমের পক্ষ হতে উপস্থিত ছিলেন:
স্থপতি মোহাম্মদ নুরুজ্জামান — লেখক ও পরিচালক
ফজলুর রহমান বাবু — অভিনেতা
দীপক সুমন — অভিনেতা
আমিনুর রহমান মুকুল — অভিনেতা
শিকদার মুকিত — অভিনেতা
মোহাম্মদ আরিফুজ্জামান — চিত্রগ্রাহক
এবং অনান্য কলাকুশুলীবৃন্দ

আলোচনায় উঠে আসে তাদের শৈল্পিক যাত্রার গল্প, “মাস্তুল” নির্মাণের অভিজ্ঞতা, এবং চলচ্চিত্র নিয়ে গভীর দার্শনিক ভাবনা। কীভাবে একটি সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং জীবন আর সমাজকে দেখার একটা জানালা হয়ে ওঠে, সেই আলাপে মুখরিত ছিল পুরো আয়োজন।

আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC) এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর উপস্থিতি, যিনি তার দীর্ঘ অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। শ্রোতারাও তাদের ভালোবাসা আর শ্রদ্ধা জানান পুরো টিমের প্রতি। পুরো সেশনটি পরিচালনা করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান, স্থপতি শেখ ইতমাম সউদ। স্থাপত্য বিভাগের ছাত্রী তামান্না আবেদিন (ব্যাচ ৪২) এর আঁকা ফজলুর রহমান বাবুর প্রতিকৃতি দিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ হোক। সুস্থ সিনেমায় হল দর্শক মুখর হোক। “মাস্তুল” এর জন্য রইল শুভকামনা।
🎓
BU Assistant AI-powered • Ask me anything

Bangladesh University cordially invites you to join our free upcoming webinars! By sharing your email, you will receive exclusive invitations to these sessions, and Bangladesh University will keep you fully updated on all future webinars, academic events, and important insights.

Please enter a valid email address.