July 14, 2026
"সিনেমা বিয়ন্ড দ্য স্ক্রিন" — টিম মাস্তুলের সাথে এক আন্তরিক বৈঠক বিগত ৯ জুলাই বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের…
“সিনেমা বিয়ন্ড দ্য স্ক্রিন” — টিম মাস্তুলের সাথে এক আন্তরিক বৈঠক
বিগত ৯ জুলাই বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় এক অসাধারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন, চলচ্চিত্র “মাস্তুল” এর পুরো টিমের সাথে।
উপস্থিত ছিলেন:
মোহাম্মদ নুরুজ্জামান — লেখক ও পরিচালক
ফজলুর রহমান বাবু — অভিনেতা
দীপক সুমন — অভিনেতা
আমিনুর রহমান মুকুল — অভিনেতা
শিকদার মুকিত — অভিনেতা
মোহাম্মদ আরিফুজ্জামান — চিত্রগ্রাহক
আলোচনায় উঠে আসে তাদের শৈল্পিক যাত্রার গল্প, “মাস্তুল” নির্মাণের অভিজ্ঞতা, এবং চলচ্চিত্র নিয়ে গভীর দার্শনিক ভাবনা। কীভাবে একটি সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং জীবন আর সমাজকে দেখার একটা জানালা হয়ে ওঠে, সেই আলাপে মুখরিত ছিল পুরো আয়োজন।
আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC) এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর উপস্থিতি, যিনি তার দীর্ঘ অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। শ্রোতারাও তাদের ভালোবাসা আর শ্রদ্ধা জানান পুরো টিমের প্রতি।
“মাস্তুল” এর জন্য রইল শুভকামনা। একটি ভালো সিনেমাকে বাঁচিয়ে রাখতে হলে দরকার দর্শকের হলমুখী হওয়া, তাই সবাইকে আহ্বান জানাই সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য।
শুভকামনা টিম মাস্তুল।
Bangladesh University

Aug 10th, 2026
🚀 Seminar on AI Future Skills The Department of Sociology, Bangladesh University is going to organize an AI…
Aug 10th, 2026
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত। জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে…
Aug 10th, 2026
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐅𝐚𝐢𝐫 𝐅𝐚𝐥𝐥- 𝟐𝟎𝟐𝟔 🚀 Step Into Your Future at Bangladesh University! Special Discount on Tuition Fees Spot…