বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের বিশ্বকাপ কার্নিভাল উদ্যাপন। ✨
বাংলাদেশ ইউনিভার্সিটিতে আয়োজিত BUCC World Cup Carnival শুধু একটি আয়োজন ছিল না—এটি ছিল এক নতুন ইতিহাস, উচ্ছ্বাস, সৃজনশীলতা, ঐক্য এবং ফুটবলপ্রেমের এক অনন্য উদযাপন।❤️
রঙিন সাজে সেজেছিল পুরো ক্যাম্পাস, ছিল আকর্ষণীয় ফটোবুথ, মজার সব গেমিং জোন, প্রাণবন্ত ফ্লাশমব, বিশ্বকাপের আবহে জমে ওঠা অসংখ্য মুহূর্ত এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রতিটি হাসি, প্রতিটি উল্লাস আর প্রতিটি ফ্রেম প্রমাণ করেছে একসাথে উদযাপনই আমাদের সবচেয়ে বড় শক্তি।💖
এই ঐতিহাসিক আয়োজনকে সফল করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত প্রশাসন, বাংলাদেশ ইউনিভার্সিটির সবচেয়ে প্রানবন্ত ক্লাব বিউসিসিকে, তাদের স্পন্সর SEA SKY, বিউসিসির প্রতিটি মেম্বার এবং সর্বোপরি প্রতিটি শিক্ষার্থীকে, যারা নিজেদের উপস্থিতি ও ভালোবাসা দিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলেছেন।
এটাই কেবল শুরু।
আমরা বিশ্বাস করি, ইতিহাস সৃষ্টি করার যাত্রা এখনো অনেক বাকি।
Bangladesh University
Bangladesh University Cultural Club- BUCC
ALL