বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে BUCC-এর একটি দিন।✨✨
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের বাইরের কেউ নয়। তারা আমাদেরই অংশ, আমাদেরই আপনজন। আর তাই আমাদের এই অনুষ্ঠানের নামটিও – “আমরা সবাই রাজা”।
সবাই মিলে রাজার মতো আনন্দ করার ভাবনা থেকেই Pushpa Protibondhi Social Welfare Association সঙ্গে আমাদের আজকের এই সুন্দর দিন কাটাবার গল্পের শুরু। নাচে, গানে, গল্পে, খেলায় আর অংকনে—হাসি-আনন্দে কেটেছে পুরোটা সময়।
বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC) একটি সাংস্কৃতিক সংগঠন, আর এটি ছিল আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে একসাথে আনন্দ করেছি, কিছু সুন্দর স্মৃতি তৈরি করেছি। সংস্কৃতি বলতে আমরা সবার সাথে সুন্দর স্মৃতি তৈরি করাকেও বুঝি।
তাই এই আয়োজনকে দয়া বা করুণার ভাবার কিছু নেই। নিজের দায়িত্বের জায়গা থেকে একটি সুন্দর, সমাতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার পথে BUCC-এর একটি ছোট্ট প্রয়াস ছিলো এটি যা ভবিষ্যতেও চলতে থাকবে।
#আমরা_সবাই_রাজা #BUCC #BangladeshUniversityCulturalClub #InclusiveCulture #CultureForAll